বগুড়ার ধুনটে অবস্থিত ধুনট ইসলামী হাসপাতাল সার্বক্ষণিক আপনার স্বাস্থ্যসেবায় নিয়োজিত। দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত আমাদের এখানে চিকিৎসাসেবা প্রদান করছেন।
রোগীদের সঠিক ও নিখুঁত রোগ নির্ণয় নিশ্চিত করতে আমাদের রয়েছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন মেডিকেল ল্যাবরেটরি এবং অভিজ্ঞ ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট টিম।